লাল শাপলার দেশ
❤️
বন্ধুরা! আজ আমি আপনাদের এমন এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির সাথে পরিচয় করাবো যেখানের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ না পারবেন না।এই অপরূপ সৌন্দর্যে আপনাদের চোখ এবং হৃদয় দুইই জুড়োবে।
এই জায়গাটি হলো বরিশাল জেলার উজিরপুর থানার সাতলা গ্রাম।এখানে প্রতি বছর বর্ষার মৌসুমে হাজার হাজার একর জমিতে লাল শাপলা ফোটে।আমি এখানে ৩০শে সেপ্টেম্বর ঘুরে এসেছি।
শাপলার রাজ্য ঘুরে দেখার উপযুক্ত সময় সকাল ৮ টা পর্যন্ত।মানে সূর্য ওঠার যতটা সম্ভব আগে গেলে খুব ভালোভাবে এর সৌন্দর্য উপভোগ করা যায়।কারন শাপলা সাধারণত ভোরে ফোটে আর সূর্য ওঠার সাথে আস্তে আস্তে বুজে যায় এবং পরদিন ভোরে আবার ফোটে।
তাই এখানে যেতে হলে আপনাকে প্রথমে বরিশাল শহরে আসতে হবে।বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সাতলার বাসে করে ওখানে যাবেন।তারপর গ্রামের লোকদের সহায়তায় ঘুরতে হবে আপনাকে।ঘোরার জন্য বিলে ছোট বড় নৌকা আছে।সবচেয়ে ভালো হয় আপনি যদি আগেরদিন ওখানে গিয়ে থাকেন।থাকার ভালো ব্যবস্থা যদিও নেই।আত্মীয় স্বজন না থাকলে আপনাকে ওখানের স্থানীয়দের বাড়িতে থাকতে হবে।পরিবেশ সুন্দর এমন অনেক বাড়ি আছে ওখানে।আর এই গ্রামের লোকজন ভীষণ রকমের আতিথেয়তা প্রবন।তাই আপনাদের কোনরকম অসুবিধে হবেনা।
তাই দেরি না করে আপনারাও চলে আসুন এই লাল শাপলার অপরূপ লীলাভূমিতে।
তাই দেরি না করে আপনারাও চলে আসুন এই লাল শাপলার অপরূপ লীলাভূমিতে।
